শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত। হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত মায়ের প্রাপ্য টাকা তুলতে ঘুষ! ১৭ বছরের কিশোরের প্রতিবাদে তৈরি ‘ঘুষ.সাইট’—৯ দিনেই অভিযোগ প্রায় ১০ হাজার কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি সভা, সালাহউদ্দিন সরকারের নেতৃত্বে কর্মসূচি জোরদার

প্রতিনিধির নাম: / ৩১৬ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুতি সভা, সালাহউদ্দিন সরকারের নেতৃত্বে কর্মসূচি জোরদার

পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার:
আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সফর ও কৃষক কার্ড উদ্বোধন কর্মসূচিকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে শ্রমিক দল। এ লক্ষ্যে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব মোঃ সালাহউদ্দিন সরকারের নেতৃত্বে তার নিজ বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন কর্মসূচি সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিশেষ করে টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে গণসংযোগ, জনসমাগম বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সালাহউদ্দিন সরকার বলেন, “পহেলা বৈশাখের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি শুধু একটি উদ্বোধন নয়, এটি কৃষকবান্ধব নীতির প্রতিফলন। আমরা চাই এই কর্মসূচি সফল করে জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে।”
তিনি আরও বলেন, “সকল নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর