বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যা মাদক ব্যবসায়ী ও সেল্টারদাতাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত তারকা ফুটবলারদের অংশগ্রহণে টঙ্গীতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ভিভিআইপি নিরাপত্তা ডিউটি উপলক্ষে গাজীপুরে ব্রিফিং অনুষ্ঠিত ​গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ সংবাদ পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদ্রাসায় মারধর, বাসি খাবার ও ফি জিম্মির অভিযোগ; কর্তৃপক্ষের অস্বীকার
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

মাদক ব্যবসায়ী ও সেল্টারদাতাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম: / ৫৭ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন

মাদক ব্যবসায়ী ও সেল্টারদাতাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
“মাদক ব্যবসায়ী ও মাদক সেল্টারদাতা—দুইজনই দেশ ও জাতির শত্রু” এই স্লোগানকে সামনে রেখে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান (পিপিএম সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার সুলতান উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন দোকান মালিক ও বাড়িওয়ালা কমিটির সভাপতি বি এম শামীম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মেহেদী হাসান মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তিনি মাদক নির্মূলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে বি এম শামীম মাদক প্রতিরোধে বাড়িওয়ালা ও স্থানীয়দের করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত বাড়িওয়ালা ও এলাকাবাসীও মাদকের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।


আপনার মতামত লিখুন :

2 responses to “মাদক ব্যবসায়ী ও সেল্টারদাতাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত”

Leave a Reply to Rodney1018 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর