মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ভিভিআইপি নিরাপত্তা ডিউটি উপলক্ষে গাজীপুরে ব্রিফিং অনুষ্ঠিত ​গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ সংবাদ পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদ্রাসায় মারধর, বাসি খাবার ও ফি জিম্মির অভিযোগ; কর্তৃপক্ষের অস্বীকার টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ টঙ্গীর খাপারা মোল্লাবাড়ি রোডে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে অটো গ্যারেজের বিস্তার: জনভোগান্তি চরমে ডেসকো মিটার ব্যবহার করে প্রতিদিন হাজারো অটো রিকশা চার্জ—কর্তৃপক্ষের নজরদারি প্রশ্নবিদ্ধ টঙ্গীতে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক

প্রতিনিধির নাম: / ৭২ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:০০ অপরাহ্ন

সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক

মো জুয়েল পাঠান গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর থেকে চুরি করা মিশুক গাড়ি সিলেটে নিয়ে বিক্রির চেষ্টাকালে আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সিলেট জেলার বিশ্বনাথ থানার তবলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া দুটি মিশুক গাড়ি ও একটি চার্জার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী হলো মো. এমরান হোসেন (৩৪) নোয়াখালীর চাটখিল থানার মনোহারপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি বর্তমানে পূবাইলের তালটিয়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পূবাইল থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম সিলেটের বিশ্বনাথে অভিযান চালায়। রাত ১টা ৪৫ মিনিটে এমরানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে স্থানীয় একটি কাঁচা রাস্তার পাশ থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সহযোগীদের নিয়ে সে বাদীর গ্যারেজ থেকে গাড়ি দুটি চুরি করে প্রথমে মাজুখান এলাকায় রাখে। পরে পুলিশের হাত থেকে বাঁচতে পিকআপ ভ্যানে করে সেগুলো বিক্রির উদ্দেশ্যে সিলেটে নিয়ে যায়।

এবিষয়ে পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান,, এই মামলায় আসামীকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

3 responses to “সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর