বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

চাচিকে নিয়ে উধাও, ভাতিজা,তোলপাড় এলাকায়

প্রতিনিধির নাম: / ২৪৯ ভিউ:
আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

চাচিকে নিয়ে উধাও, ভাতিজা,তোলপাড় এলাকায়

মো জুয়েল পাঠান গাজীপুর জেলা প্রতিনিধি//

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ আক্কাস মার্কেট এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় চাচিকে নিয়ে এক যুবকের উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র তোলপাড়।জনমনে দেখা দিয়েছে বিস্ময়, ক্ষোভ ও অস্বস্তির মিশ্র প্রতিক্রিয়া।ঘটনাটি এখন পূবাইলজুড়ে আলোচিত ‘টক অব দ্য পূবাইলে’ এ পরিণত হয়েছে, যা স্থানীয় সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করেছে।

রোববার (৩ এপ্রিল) ভোরের কোনো এক সময়ে স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে বিজয় হোসেন ওরফে নূরনবী (২৫) প্রতিবেশী এক চাচিকে নিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই এলাকায় শুরু হয় জল্পনা-কল্পনা, যা দ্রুতই রূপ নেয় আলোচিত সামাজিক ঘটনায়।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরেই ওই নারী ও বিজয়ের মধ্যে অস্বাভাবিক ঘনিষ্ঠতা নিয়ে এলাকায় চাপা গুঞ্জন চলছিল। তবে বিষয়টি যে এমন পরিণতির দিকে যাবে, তা কেউ কল্পনাও করেনি। হঠাৎ দুজনের একসঙ্গে উধাও হয়ে যাওয়ার ঘটনায় সেই গুঞ্জন এখন বাস্তবতার রূপ নিয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

ঘটনার পর থেকেই এলাকায় বিরাজ করছে উত্তেজনা ও অস্বস্তি। অনেকেই একে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন। একাধিক প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন, “চাচি-ভাতিজার মতো সম্পর্কের এমন অবমাননা সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে।” আরেকজন বলেন, “এই ঘটনার পর পরিবারগুলোর মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে, যা খুবই উদ্বেগজনক।”

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গোপন সম্পর্কের অভিযোগ থাকলেও তা পরিবারের নজরে আসেনি। হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় দুই পরিবারই পড়েছে চরম বিব্রতকর পরিস্থিতিতে।

সমাজ বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা কেবল ব্যক্তিগত নয়, বরং বৃহত্তর সামাজিক কাঠামোর ওপরও প্রভাব ফেলে। পারিবারিক বন্ধন, নৈতিকতা ও সামাজিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়লে এমন অস্বাভাবিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। তারা পরিবারে সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে ‘নৈতিকতার চরম অবক্ষয়’ হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন তুলছেন।

স্থানীয়দের দাবি, পলাতক যুবক ও সংশ্লিষ্ট নারীকে দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ও তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর