রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর কারাতে ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন রুহি

প্রতিনিধির নাম: / ২০২ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:১২ অপরাহ্ন

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর কারাতে ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন রুহি
গাজীপুর টংগী প্রতিনিধি // নুসরাত জাহান রিমি
সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন আফরোজ রুহি “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর কারাতে একক ফাইট ইভেন্টে অংশগ্রহণ করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তার এই অসাধারণ সাফল্যের মাধ্যমে সে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে।
রুহির এ কৃতিত্বে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ অর্জন আনন্দের আবহ সৃষ্টি করেছে।
এদিকে, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ রুহির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। এ সময় উপস্থিত অতিথিরা রুহির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং জাতীয় পর্যায়েও তার সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, রুহির এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর