বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

পরীক্ষাকেন্দ্রে কুড়ালসহ কিশোর আটক, ৫ পরীক্ষার্থী থানায়

প্রতিনিধির নাম: / ২৮৩ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

পরীক্ষাকেন্দ্রে কুড়ালসহ কিশোর আটক, ৫ পরীক্ষার্থী থানায়
সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে দাখিল পরীক্ষাকেন্দ্রে কুড়ালসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও পাঁচ পরীক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার নাজিরপুর ধানদী কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক কিশোর সিফাত (১৫) স্থানীয় ছোট ডালিমা আব্দুস সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং বড় ডালিমা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তার ব্যাগ থেকে একটি কুঠার (কুড়াল) উদ্ধার করা হয়।
থানায় নেওয়া অন্যরা হলেন— মো. মাসুম মৃধা, মো. সিহাব হোসেন, মো. মিয়াদ হোসেন, মো. নয়ন হোসেন ও মো. হৃদয় হোসেন। তারা রামনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বড় ডালিমা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী।
কেন্দ্র কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, গত মঙ্গলবার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় খাতা দেখা নিয়ে দুই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়। তবে পরীক্ষা শেষে ফের উত্তেজনা দেখা দিলে কেন্দ্রের বাইরে পুলিশের সহায়তায় সিফাতকে আটক করা হয়। এসময় তার কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
কেন্দ্রের সুপার মাওলানা মু. নুরুল আমিন ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাওলানা মু. আ. রব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিফাত জানিয়েছে, বড় ডালিমা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মিয়াদের ডাকে সে ব্যাগে কুঠার নিয়ে কেন্দ্রে আসে। প্রতিপক্ষ শিক্ষার্থীদের ওপর হামলার উদ্দেশ্যে তারা সংঘবদ্ধ হয়েছিল বলেও জানা গেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আটক সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি সমাজসেবা দপ্তরের প্রবেশন কর্মকর্তাকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর