বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম: / ১৩৪ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ধ’র্ষ’ণের পর নির্মমভাবে হ’ত্যা’র শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাতে তিনি পল্লবীতে রামিসার বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রী নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পল্লবী এলাকায় শিশু রামিসার মর্মান্তিক মৃত্যু নিয়ে স্থানীয় এলাকাসহ সারাদেশে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন মহল সোচ্চার রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর