সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

অবশেষে জনসাধারণের সুবিধার্থে খুলে দেওয়া হলো উত্তরা আব্দুল্লাহপুর সড়কের নির্মাণকাজের ৩০ শতাংশ অংশ।

প্রতিনিধির নাম: / ২২৬ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

অবশেষে জনসাধারণের সুবিধার্থে খুলে দেওয়া হলো উত্তরা আব্দুল্লাহপুর সড়কের নির্মাণকাজের ৩০ শতাংশ অংশ।

মোঃ জহিরুল ইসলাম হামিদ:
দীর্ঘদিনের ভোগান্তির পর জনসাধারণের চলাচল সহজ করতে অবশেষে খুলে দেওয়া হয়েছে উত্তরা আব্দুল্লাহপুর এলাকার চলমান সড়ক নির্মাণকাজের প্রায় ৩০ শতাংশ অংশ। এর ফলে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহিউদ্দিন সরকার, প্রজেক্ট ডিরেক্টর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি আনিসুর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তবে স্থানীয় বাসিন্দা, যাত্রী ও আশেপাশের জনগণের সঙ্গে কথা বলে ভিন্ন চিত্রও উঠে এসেছে। অনেকেই অভিযোগ করেন, কাজের মান প্রত্যাশা অনুযায়ী হয়নি। তাদের দাবি, যেভাবে টেকসই ও মানসম্মত কাজ হওয়ার কথা ছিল, বাস্তবে তা সঠিকভাবে সম্পন্ন হয়নি। এভাবে কাজ চলতে থাকলে রাস্তা বেশিদিন ভালো থাকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য জনাব মহিউদ্দিন সরকারকে হোয়াটসঅ্যাপে ফোন ও বার্তা পাঠানো হলেও তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত নজরদারি বৃদ্ধি এবং কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর