মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, এলাকায় শোকের ছায়া

প্রতিনিধির নাম: / ২৪৫ ভিউ:
আপডেট সময়: শনিবার, ৯ মে, ২০২৬, ২:০৭ অপরাহ্ন

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, এলাকায় শোকের ছায়া
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রবাসী মনির হোসেনের পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। এক রাতেই নিভে গেল পাঁচটি তাজা প্রাণ। এ নির্মম হত্যাকাণ্ডে হতবাক স্থানীয় বাসিন্দারা।
নিহতরা হলেন প্রবাসী মনির হোসেনের স্ত্রী, সন্তান ও শ্যালকসহ পরিবারের পাঁচ সদস্য। বুধবার গভীর রাতে কাপাসিয়ার একটি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। স্থানীয়রা জানান, এমন নৃশংস ঘটনা এর আগে এলাকায় ঘটেনি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর