রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরের পুবাইলে সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

প্রতিনিধির নাম: / ৫৩ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

গাজীপুরের পুবাইলে সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

মোঃ জুয়েল হোসেন গাজীপুর জেলা প্রতিনিধি/

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার পুবাইল থানা এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ও জনদুর্ভোগ এড়াতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় পুবাইল থানার কলেজ গেট এলাকা থেকে এই উন্নয়নমূলক কার্যক্রমের আনুষ্ঠানিকউদ্বোধন শুরু করেন। এরপর পুবাইলের ইছালী ব্রিজ সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে রাস্তা প্রশস্তকরণ, কার্পেটিং, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ফুটপাত নির্মাণসহ একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, “মানুষের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। আধুনিক ও টেকসই সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে পুবাইলবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, সরকার পুবাইলকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য এলাকায় গড়ে তুলতে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উন্নয়ন কার্যক্রম দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

পুবাইল থানা বি,এন,পির সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল। পুবাইল থানা বিএনপির , সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার,। পুবাইল থানার সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া। পূবাইল থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪২ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাকির সরকার। পূবাইল থানার যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ হোসেন। পূবাইলথানার যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন। পুবাইল থানার যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সোহেল খান।
পুবাইল থানার ৪১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক হোসেন মোল্লাহ। ইঞ্জিনার আলম মোল্লাহ।
আলহাজ্ব মুজিবুর রহমান কাজল, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গাজীপুর সিটি কর্পোরেশন।
সদস্য সাখাওয়াত হোসেন খোকন, বুলবুল, আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, এডভোকেট নজরুল ইসলাম খান বিকি,
বিভিন্ন রাজনৈতিক অঙ্গ, সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর