সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

প্রতিনিধির নাম: / ১০৪ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:২৫ অপরাহ্ন

সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

কামাল খান
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় তিনি কর্মস্থলে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করায় ডিসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা মত বিনিময় করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খানের নেতৃত্বে সাথে ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলের শুভেচ্ছা, সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় অনুষ্ঠিত হয় সংগঠনের পক্ষ থেকে।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান ও বিবিসি নিউজ ২৪বিডি ডটকমের সিলেট প্রতিনিধি সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান। এসময় তিনি সিলেটের কর্মরত মাঠ পর্যায়ের সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসকের সাথে।

প্রতিনিধি দলের সবাই সিলেটের নবাগত জেলা প্রশাসকের পৈতৃক নিবাস সিলেটের সুনামগঞ্জে হওয়ার কারণে অভিনন্দন জানিয়ে সিলেটি ডিসির কাছ থেকে সিলেটবাসী ভালো কিছু পাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন খান, বিভাগীয় সদস্য সাংবাদিক সোহাগ আহমদ, বিভাগীয় সদস্য বদরুল আলম, সাংবাদিক আশরাফ উদ্দিন, সাংবাদিক নিজাম উদ্দিন, সিলেট জেলার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ ,সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, গোলাপগঞ্জ উপজেলার সদস্য কবির আহমদ, শারুখ উদ্দিন, ফাহিম আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর