মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আজ পবিত্র আরাফাতের দিন: “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত মক্কা অবশেষে জনসাধারণের সুবিধার্থে খুলে দেওয়া হলো উত্তরা আব্দুল্লাহপুর সড়কের নির্মাণকাজের ৩০ শতাংশ অংশ। ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ ঈদের আনন্দযাত্রা মুহূর্তেই শোকে পরিণত টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৭, আহত অন্তত ৯ ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটি এসএম জিলানী, এমপি প্রকাশ্যে ফাঁসি নয়, প্রয়োজন দ্রুত ও নিশ্চিত বিচার রামিসা হত্যাকাণ্ড ঘিরে জনমনে ক্ষোভ, উঠছে কঠোর শাস্তির দাবি পল্লবীতে শিশু রামিসা হত্যা: পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন পূর্বের শত্রুতার জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক -১
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

ঈদুল আযহা উপলক্ষে বেরোবিতে বিশেষ খাবারের ব্যবস্থা

প্রতিনিধির নাম: / ৬৫৩ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৫:৩৯ পূর্বাহ্ন

ঢাকা, ৭ জুন, ২০২৫(বাসস): ঈদুুল আযহা উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তাকর্মীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।

আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের দুপুরে বিশেষ খাবার দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুরে উপাচার্যের বাসভবনে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর জেলা পুলিশ সুপার, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটনের ডিসিসহ (ক্রাইম) কয়েকটি থানার ওসিসহ কর্মকর্তাদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এর আগে ঈদের জামাতের নামাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন উপাচার্য। নামাজ শেষে আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য সেমাইসহ মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর