সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে টর্চার সেলে দেশীয় অস্ত্র,১৮০ পিছ ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার এটা আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক সর্বশেষ খবর — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যু সম্পর্কে: গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৩ টি জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সিটি কর্পোরেশনকে (জিসিসি) একটি আধুনিক, যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ১৮০ দিনের (৬ মাস) এক উচ্চাভিলাষী ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম: / ২১২ ভিউ:
আপডেট সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঐতিহ্যবাহী টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন সাংবাদিক ক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, গাছা প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ খান খান,সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম। টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শাহজালাল দেওয়ানের সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন টঙ্গী সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সুমন ওসদস্যবৃন্দ সহসহ বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ।
বক্তারা টঙ্গী সাংবাদিক ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে ক্লাবের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি টঙ্গী ও গাজীপুরে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।তারা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে টঙ্গী সাংবাদিক ক্লাবের স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রেসক্লাবের অবদান প্রশংসনীয়। আগামীতেও ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষে গাজীপুর ও টঙ্গীতে নিহত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া কেক কাটা, প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর