শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের চার ইউপি সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

প্রতিনিধির নাম: / ৪৭২ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের চার ইউপি সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
কিশোরগঞ্জ ইটনা প্রতিনিধি//
সোমবার (১৯ জানুয়ারি) সকালে জয়সিদ্ধি ইউনিয়নের জয়সিদ্ধি বাজার সংলগ্ন নদীর তীরে চাল বিতরণ চলাকালে অনিয়মের অভিযোগ উঠে। খবর পেয়ে ইটনা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সায়াম মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও ইটনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- জয়সিদ্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য সোহেল মিয়া, ৪ নং ওয়ার্ড সদস্য বাহাউদ্দিন, ০৮ নং ওয়ার্ড সদস্য জামাল এবং ৩,৪,৫ নং ওয়ার্ডের মহিলা সদস্য মোছা. মাজিয়া আক্তার।
স্থানীয় সূত্র জানায়, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ এই তিন মাসের জন্য প্রতিজন উপকারভোগীর ৯০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও বিতরণ করা হচ্ছিল মাত্র ৮০ কেজি করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীকে অবহিত করলে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে অতিরিক্ত মজুত রাখা ১৮০ কেজি চাল জব্দ করা হয়। পরে রাত আনুমানিক ৮টার দিকে আটককৃতদের ইটনা থানায় হস্তান্তর করা হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর