সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে টর্চার সেলে দেশীয় অস্ত্র,১৮০ পিছ ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার এটা আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক সর্বশেষ খবর — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যু সম্পর্কে: গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৩ টি জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সিটি কর্পোরেশনকে (জিসিসি) একটি আধুনিক, যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ১৮০ দিনের (৬ মাস) এক উচ্চাভিলাষী ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

সহজ হয়ে উঠেছে সাংবাদিক পরিচয়, বিপাকে প্রকৃত সাংবাদিকরা

প্রতিনিধির নাম: / ১৩৬ ভিউ:
আপডেট সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সহজ হয়ে উঠেছে সাংবাদিক পরিচয়, বিপাকে প্রকৃত সাংবাদিকরা
সাংবাদিকতা পেশা দিন দিন প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। অভিযোগ রয়েছে, কিছু পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টিভি সামান্য টাকার বিনিময়ে যাচাই-বাছাই ছাড়াই সাংবাদিক পরিচয়ের আইডি কার্ড প্রদান করছে। এসব কার্ডধারীর অনেকেই নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়ছে।
বিশেষ করে মফস্বল এলাকায় এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এমনকি অটোচালকদের কাছেও প্রেস কার্ড থাকার অভিযোগ রয়েছে। অপকর্মে জড়িয়ে পড়লে তারা সাংবাদিক পরিচয় দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করে। অনেক সময় প্রশাসন বা স্থানীয় জনতার হাতে আটক হওয়া এসব কথিত সাংবাদিকদের কাছ থেকে আন্ডারগ্রাউন্ড পত্রিকার প্রেস কার্ড উদ্ধার হয়।
এর ফলে প্রকৃত সাংবাদিকরাও পড়ছেন চরম বিব্রতকর অবস্থায়। সাধারণ মানুষ অপকর্মকারীদের সঙ্গে প্রকৃত সাংবাদিকদের তুলনা করছেন, যা পেশাগত দায়িত্ব পালনে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এছাড়াও দেখা যাচ্ছে, বিশেষ প্রতিনিধি বা স্টাফ রিপোর্টার পরিচয়ে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা প্রতিনিধিকে অবগত না করেই বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করছেন অনেকে। এতে প্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং প্রশ্ন উঠছে সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে।
সংশ্লিষ্ট মহলের মতে, সাংবাদিক পরিচয় প্রদানের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই ও নিয়ন্ত্রণ না হলে এই পেশার মর্যাদা আরও ক্ষুণ্ন হবে।


আপনার মতামত লিখুন :

One response to “সহজ হয়ে উঠেছে সাংবাদিক পরিচয়, বিপাকে প্রকৃত সাংবাদিকরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর