মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার

প্রতিনিধির নাম: / ৪৩৪ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:০২ অপরাহ্ন

জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক//
আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবসে বাংলাদেশ নৌবাহিনী গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেই সকল বীর সেনানিদের, যারা ২০০৯ সালে ঢাকার পিলখানায় সংঘটিত মর্মান্তিক ঘটনায় শহীদ হয়েছিলেন।

শহিদগণের অমর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানগণ। দেশমাতৃকার সেবায় আত্মোৎসর্গকারী এই বীর সন্তানদের সর্বোচ্চ ত্যাগ জাতি চিরকাল বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তাঁদের আত্মত্যাগ কেবল একটি দিনের স্মৃতি নয় এটি আমাদের সামরিক চেতনা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের স্থায়ী প্রেরণা। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আজও সেই আদর্শ বুকে ধারণ করে দায়িত্ব পালন করছে। শহীদ পরিবারের প্রতি বাংলাদেশ নৌবাহিনীর আন্তরিক সমবেদনা ও সম্মান।

দেশপ্রেম ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে শহীদদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর