সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাইবান্ধায় তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা

প্রতিনিধির নাম: / ২২৯ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:২২ অপরাহ্ন

গাইবান্ধায় তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি//
গাইবান্ধা জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ মার্চ) সোমবার দুপুর ২ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার( এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মিজ লাইলাতুল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল । এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলার ফিলিং স্টেশন সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যন্য সদস্যরা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা , জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য পাম্প মালিকদের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে কেউ অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়।

খায়রুল ইসলাম
গাইবান্ধা


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর