রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
​গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ সংবাদ পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদ্রাসায় মারধর, বাসি খাবার ও ফি জিম্মির অভিযোগ; কর্তৃপক্ষের অস্বীকার টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ টঙ্গীর খাপারা মোল্লাবাড়ি রোডে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে অটো গ্যারেজের বিস্তার: জনভোগান্তি চরমে ডেসকো মিটার ব্যবহার করে প্রতিদিন হাজারো অটো রিকশা চার্জ—কর্তৃপক্ষের নজরদারি প্রশ্নবিদ্ধ টঙ্গীতে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গী স্টেডিয়ামে পহেলা বৈশাখে প্রীতি ম্যাচ, ২-১ গোলে জয় খেলা শেষে পান্তা-ইলিশের আয়োজন, আনন্দঘন পরিবেশে উদযাপন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি

প্রতিনিধির নাম: / ২৩ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন
পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি

মোহাম্মদ আওলাদ হোসেন//
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অসহায় ও পথশিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে গ্লোবাল কিডস স্কুল। পহেলা বৈশাখের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন খোলা আকাশের নিচে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেয় বিপুলসংখ্যক পথশিশু, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে পথশিশুদের অংশগ্রহণে পান্তা-ইলিশ পরিবেশনের মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরা হয়। আনন্দঘন এ আয়োজন শিশুদের মাঝে ভিন্নমাত্রার উচ্ছ্বাস তৈরি করে।
গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং পরিচালক মোহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “যতদিন এই মানবিক কার্যক্রম চলবে, আমি সবসময় তাদের পাশে থাকবো।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মো. মনসুর আহমেদ, সাংবাদিক নেতা কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুল হক প্রধান সুবেল, সাংবাদিক মো. আরিফ চৌধুরী, সমাজসেবিকা সকিনা আক্তার, শিক্ষিকা খাদিজা আক্তার মৌমি ও সুমি ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং পথশিশুরা একসঙ্গে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনে অংশ নেয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু পথশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয় না, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর