বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তারকা ফুটবলারদের অংশগ্রহণে টঙ্গীতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম সিলেটে ধরা পড়ল পূবাইলের চোর, উদ্ধার ২ মিশুক বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ভিভিআইপি নিরাপত্তা ডিউটি উপলক্ষে গাজীপুরে ব্রিফিং অনুষ্ঠিত ​গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ সংবাদ পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাদ্রাসায় মারধর, বাসি খাবার ও ফি জিম্মির অভিযোগ; কর্তৃপক্ষের অস্বীকার টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ টঙ্গীর খাপারা মোল্লাবাড়ি রোডে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে অটো গ্যারেজের বিস্তার: জনভোগান্তি চরমে ডেসকো মিটার ব্যবহার করে প্রতিদিন হাজারো অটো রিকশা চার্জ—কর্তৃপক্ষের নজরদারি প্রশ্নবিদ্ধ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম: / ৬৭ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে শফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর–২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, গাজীপুর–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাসান উদ্দিন সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অন্যদের উৎসাহিত করে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মননশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ মাহবুবুল আলম শুকুর, সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি), যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. জাহাঙ্গীর আলম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন শফি, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

One response to “টঙ্গী শফিউদ্দিন সরকার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর