বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
৫০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ নতুন বাজেটে এমপিদের ক্ষমতা ও সুবিধায় বড় পরিবর্তন উন্নয়ন প্রকল্পে সরাসরি অর্থ বরাদ্দ নয়, আবেদন করবেন সংসদ সদস্যরা তুরাগ নদীতে বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল: সেবা ও আচরণ নিয়ে রোগীদের অভিযোগ, পূবাইলে চুরির মামলার দুই আসামি গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল। নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০০ ইয়াবা ও ৭ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার চসিক মেয়রের প্রস্তাব নাকচ মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, ডোবার পাশে দাঁড়ালেই হবে” গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়ের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন। আজ পবিত্র আরাফাতের দিন: “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত মক্কা অবশেষে জনসাধারণের সুবিধার্থে খুলে দেওয়া হলো উত্তরা আব্দুল্লাহপুর সড়কের নির্মাণকাজের ৩০ শতাংশ অংশ।
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষে ভাঙচুর; দু জন চালক আইসিইউতে

প্রতিনিধির নাম: / ১৮৯ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষে ভাঙচুর; দু জন চালক আইসিইউতে

সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে জগন্নাথপুর রোড-এর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সেই ঘটনার জেরে জগন্নাথপুর রোডের এক পক্ষের সমর্থনে মিতালী এক্সপ্রেস-এর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় অতর্কিত হামলা চালিয়ে জগন্নাথপুর রোড ও জকিগঞ্জ রোড-এর শতাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে জকিগঞ্জ রোডের দুইজন বাসচালক গুরুতর আহত হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

One response to “সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষে ভাঙচুর; দু জন চালক আইসিইউতে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর