বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

পূর্বের শত্রুতার জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক -১

প্রতিনিধির নাম: / ২৫৩ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:২৬ অপরাহ্ন

পূর্বের শত্রুতার জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক -১

মোঃ জুয়েল হোসেন গাজীপুর জেলা প্রতিনি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বিন্দান এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

এ ঘটনায় মোঃ বায়েজীদ মিয়া (৫৬) বাদী হয়ে পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৩ মার্চ ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে ১ থেকে ১৩ নম্বর অভিযুক্তসহ আরও ৫/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

এ সময় বাদীর বড় বোন ফজিলা বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকে শ্লীলতাহানির পাশাপাশি লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার পায়ের গোড়ালিতে গুরুতর জখম ও হাড় ভাঙার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি একাধিকবার সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় পর, গত ১৫ মে শুক্রবার বায়েজীদ মিয়া পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলা দায়েরের পর ১৮ মে দুপুরে অভিযুক্ত ১ নম্বর আসামি ফিরোজ মিয়াকে আটক করে পূবাইল থানা পুলিশ। আটককৃত ফিরোজ মিয়া পূবাইলের বিন্দান এলাকার মৃত মেরাজ উদ্দিন এর ছেল।

মামলার অন্যান্য আসামিরা হলেন— আবুল হোসেন, জাকির, আতাবর, মোছেন আলী, ইলিয়াস, ইয়াসিন, পারভেজ, রেজাউল, ইয়াকুব আলী, সেকান্দর আলী, রাহেলা খাতুন ও ময়ফুল বেগম।

অভিযুক্তদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে পরে একজন আসামি কে গ্রেফতার করি , অন্যান্য আসামি কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর