সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

মানিকগঞ্জে স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত এসিডদগ্ধ লাশ উদ্ধার,

প্রতিনিধির নাম: / ৭২ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

মানিকগঞ্জে স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত এসিডদগ্ধ লাশ উদ্ধার, প্রেমিকসহ পরিবারের ৮ জন আটকমানিকগঞ্জ: সিংগাইর উপজেলার সরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়মের দ্বিখণ্ডিত ও এসিডে দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ৬ দিন আগে স্কুলের সিসি ক্যামেরায় প্রেমিক দশম শ্রেণির ছাত্র আলিফের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ দেখা যাওয়ার পর তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়। এরপর মেয়েটি নিখোঁজ হয় এবং রবিবার তার বাড়ির পাশের গ্রামে লাশ পাওয়া যায়।পুলিশ জানিয়েছে, ঘটনায় আলিফের পরিবারের ৮ জন সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।ঘটনাক্রম:গত ১৫ জুন স্কুলের বিরতির সময় সিসি ক্যামেরায় মরিয়ম ও আলিফকে আপত্তিকর অবস্থায় দেখতে পান কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক তাদের লাইব্রেরিতে নিয়ে যান এবং অভিভাবকদের ডেকে পাঠান। উভয়কে টিসি প্রদান করা হয়। মেয়ের মা টিসি নেওয়ার সময় স্কুলে মেয়েকে দেখতে পাননি বলে জানা গেছে।টিসি দেওয়ার পর মরিয়ম তার মোবাইল ফোন বাসায় রেখে বেরিয়ে যায় এবং নিখোঁজ হয়ে যায়। আলিফকে তার মা বাড়ি নিয়ে যান। গ্রামবাসীরা আলিফকে আটকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, “আমার মা সব জানে”।এদিকে বিএনপির তিন নেতা দাবি করেন মেয়েটি তাদের কাছে আছে। তারা মরিয়মের পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। মেয়ের মা ৫ হাজার টাকা দিলেও তারা মেয়েকে ফেরত দেননি এবং আরও সময় চান।নিখোঁজের ৬ দিন পর গত রবিবার মরিয়মের বাড়ির পাশের গ্রামে তার দ্বিখণ্ডিত ও এসিডদগ্ধ লাশ পাওয়া যায়। লাশের পাশে তার স্কুল ব্যাগ ও জুতা পড়ে ছিল।পরিবারের বক্তব্য ও স্থানীয় প্রতিক্রিয়াঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। অনেকে প্রশ্ন তুলেছেন, স্কুল কর্তৃপক্ষ যদি শাসন করে সমস্যা সমাধানের চেষ্টা করতেন বা প্রয়োজনে বিয়ে পড়িয়ে দিতেন, তাহলে হয়তো এই ঘটনা এড়ানো যেত। একই সঙ্গে অভিভাবকদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়টিও উঠে এসেছে।পুলিশ বলছে, অপরাধী যেই হোক না কেন, কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। মামলা তদন্ত চলছে।এ ঘটনায় স্কুলছাত্রীদের নিরাপত্তা, অভিভাবকদের সচেতনতা এবং কিশোর-কিশোরীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়। মানিকগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি Minhaz ABIR,ifotvbd.com


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর