টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক //
টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, দাঁড়াইল, গুশুলিয়া ও গুটিয়া এলাকার পরিচিত ব্যবসায়ী এবং ‘মায়ের দোয়া রিয়েল এস্টেট কোম্পানি লিঃ’-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান কামরুলকে নিয়ে একটি কুচক্রী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
তাদের দাবি, কামরুজ্জামান সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নে তার নিয়মিত অবদান রয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে শিল্পায়নের প্রসারের মাধ্যমে তিনি বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।
স্থানীয় বাসিন্দা মোসাঃ সালেহা বেগম বলেন, “আমি গরিব মানুষ, স্বামীও নেই। কামরুজ্জামান সাহেব আমার মেয়ের বিয়ের সমস্ত বাজার করে দিয়ে সুন্দরভাবে বিয়ে সম্পন্ন করতে সাহায্য করেছেন। এমন একজন ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।”
স্বার্থান্বেষী মহলের এই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের সুনির্দিষ্ট তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে যেকোনো তথ্য প্রচারের পূর্বে তা ভালোভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন তারা।