রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

অনার্স মাস্টার্স কোর্স চালুসহ কপিলমুনি কলেজের সার্বিক উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : আনোয়ার আলদীন

প্রতিনিধির নাম: / ৮১৩ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন

খুলনা, ১০ জুন, ২০২৫ (বাসস) : খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালুসহ সার্বিক উন্নয়নে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদ।

জেলার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীনের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবগঠিত পরিচালনা পর্ষদ কলেজের সার্বিক উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ করে।

কলেজের কনফারেন্স কক্ষে অধ্যক্ষ ও পর্ষদের সদস্য সচিব হাবিবুল্লাহ বাহারের পরিচালনায় এই সভায় কলেজের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

পর্যালোচনাকালে দেখা যায় বিগত ১৬ বছর কলেজের উন্নয়নের বদলে বেপরোয়া লুটপাট ও আওয়ামীলীগের দূর্বৃত্তায়ন হয়েছে। কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে।

আর্থিক অবস্থা শূন্যের কোঠায়। কলেজের মেয়েদের কমনরুম, ল্যাবরেটরী, হোস্টেল, ক্লাস রুম, অভ্যান্তরীর রাস্তাসহ প্রায় সবকিছুই দৈন্যদশায়।

এই করুন পরিস্থিতিতে কলেজের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করা এবং দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ কলেজে উন্নীত করার জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এক কোটি টাকার আর্থিক ফান্ড গড়তে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজকে সমন্বয়ক করে ‘কপিলমুনি কলেজ কল্যান ফান্ড’ সৃজন করা হয়েছে। একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগ মাস্টার্স পর্যন্ত উন্নীতকরন এবং সমাজকর্ম বিষয় অনার্স চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ৫৮ বছরের ঐতিহ্যবাহী কলেজটির সার্বিক উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ তহিদুজ্জামান মুকুল, শেখ দ্বীন মাহমুদ, সাবরিনা আজমী স্বর্ণা, শেখ ইকবাল হোসেন, অধ্যাপক মোঃ শফিউল আযম, শারমিন সুলতানা আকরাম জোয়াদ্দার, শিরিন সুলতানা ও আব্দুল কুদ্দুস।

উপস্থিত ছিলেন সাংবাদিক পারভেজ মোহাম্মাদ, জি, এম, আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের আহবায়ক এইচ, এম শফিউল ইসলাম এস্কেন্দার মির্জা, ছাত্র নেতা দেবেন ঘোষ, আবু হুরাইরা বাদশা ও জাহিদ হোসেন। এ সময় কলেজ কল্যাণ ফান্ড, গেট প্রাচীরসহ বিভিন্ন উন্নয়ণ মুলক বিষয়ে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর