শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় ঢাকা-১৭ আসনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনুষা বেলায়েতের দোয়া ও ভোট প্রার্থনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোনাবাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল শিরোনাম: ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডের ঘটনাকে ঘিরে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা’র অভিযোগ; ক্ষোভে তৃণমূল বিএনপি বাংলাদেশের ইতিহাসে পলিটিক্যাল কালচারে এমন মিতব্যয়ি প্রধানমন্ত্রী বোধহয় আর আগে কেউ দেখেনি। বাংলাদেশের প্রস্তাবিত বাজেট: ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।সরকার আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ দুইজনকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়িং (Li Guoying)। মানিকগঞ্জে স্কুলছাত্রীর দ্বিখণ্ডিত এসিডদগ্ধ লাশ উদ্ধার, রাজনীতি → রাষ্ট্রনীতি → অর্থনীতি → পেটনীতি: কোন দিকে যাবে বাংলাদেশ?
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

-সন্তানের মৃত্যুর ৪ দিন পর মানবিক বিবেচনায় যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম।

প্রতিনিধির নাম: / ৩৭১ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক//
সন্তানের মৃত্যুর চার দিন পর কারামুক্ত সাদ্দাম
সন্তানের মৃত্যুর চার দিন পর মানবিক বিবেচনায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জামিনের আদেশ পাওয়ার পর বেলা ২টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জেল সুপার (অ. দা.) আসিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাদ্দামকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তির পর সন্ধ্যায় বাড়িতে পৌঁছে তিনি স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। এ সময় কান্নায় ভেঙে পড়লে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। পরে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গত ২৩ জানুয়ারি বাগেরহাটের নিজ বাড়ি থেকে তার স্ত্রী স্বর্ণালী ও ৯ মাস বয়সী সন্তান নাজিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বিষণ্ণতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এর আগে প্যারোলে মুক্তি না পাওয়ায় কারা কর্তৃপক্ষের অনুমতিতে মাত্র পাঁচ মিনিটের জন্য জেলগেটের ভেতরে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম।


আপনার মতামত লিখুন :

One response to “-সন্তানের মৃত্যুর ৪ দিন পর মানবিক বিবেচনায় যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর